SSC Bangla 1st Paper Suggestion

If you’re an SSC candidate getting ready for the 2026 Exam and you’re looking for a trustworthy ssc bangla 1st paper suggestion 2026, you’ve come to the correct place. With the help of this thorough guide, you may increase your chances of success and build a solid foundation for the final Exam. According to the SSC routine, this year’s ssc exam will basically start with the bangla 1st paper exam. 

With its emphasis on important subjects and likely questions, this SSC Bangla Suggestion will be your go-to tool for getting high scores. Since it is based on previous year’s question papers and test exam papers, there are fewer questions but more common readings.

Bangla 1st Paper Suggestion 2026

The SSC exam is almost here, like a knock on the door. The majority of students don’t prepare well for the first Bengali paper. They dislike spending more time on the first and second Bangladeshi papers. They choose to spend more time on the English first and second papers. However, the Science Group students consistently prefer to devote more time to mathematics. However, you should all keep in mind that you must perform well in every topic equally if you wish to achieve an excellent result figure. 

The number of students is growing annually. The number of persons visiting the education line is steadily increasing. Bangladesh’s education is improving. However, because they do not prepare well for every topic equally, students are unable to produce good results.

প্রতি বছর বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে নতুন প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই বিষয়ে সাজেশন থেকে কিছুটা কম প্রশ্ন কমন আসতে পারে। তবে অবশ্যই পাঠ্যবই ভালোভাবে পড়ে যেতে হবে।

গদ্যাংশ

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করে।

২. দানশীলতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী নামে পরিচিত ছিলেন?

৩. সাহিত্যিক গদ্য রচনার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কী বলা হয়?

৪. ‘কোপানল’ শব্দের অর্থ কী?

৫. আলী ইবনে আব্বাস কোন দেশের নাগরিক?

৬. হস্তপদবন্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল?

৭. ‘প্রত্যুপকার’ গল্পে খলিফার নাম কী ছিল?

৮. ‘প্রত্যুপকার’ গল্পে কোন জায়গার শাসনকর্তার পদচ্যুত হওয়ার কথা বলা হয়েছে? ৯. আলী ইবনে আব্বাসের প্রস্থানার্থে গৃহস্বামী তাকে কয়টি স্বর্ণমুদ্রার থলি দিয়েছিলেন?

১০. ‘প্রত্যুপকার’ গল্পটি কে রচনা করেছেন?

১১. ‘প্রত্যুপকার’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

১২. আলী ইবনে আব্বাস কার প্রিয়পাত্র ছিলেন?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. আলী ইবনে আব্বাস ছেড়ে দিলেও বন্দি লোকটি পালিয়ে যাননি কেন?

২. “ঐ অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন”- চরণটির মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

৩. আলী ইবনে আব্বাসের প্রস্তাবে তাঁর আশ্রয়দাতা দামেস্কবাসী সম্মত হননি কেন?

৪. পৃথিবীর সব জায়গার চেয়ে দামেস্কের বৃহৎ মসজিদের স্থান কেন আলী ইবনে আব্বাসের সবচেয়ে প্রিয়?

৫. আশ্রয়দাতাকে চিনতে পেরে আলী ইবনে আব্বাস কী করলেন?

৬. দামেস্কের লোকটি কীভাবে খলিফার বন্দি হলেন?

৭. খলিফা বন্দি লোকটি সম্পর্কে সব জেনে কী বললেন?

৮. সব জানার পরে বন্দি লোকটিকে খলিফা কী করেন?

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. উপকারী ব্যক্তির প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশে অনুপ্রাণিত হওয়া সম্পর্কে।

২. উপকারীর উপকার করার সৎসাহস মানসিকতা অর্জন সম্পর্কে।

৩. বিপদে সাহায্যপ্রার্থী ব্যক্তিকে সাহায্য করতে আগ্রহী হওয়া সম্পর্কে।

৪. পরোপকারী দয়াশীল মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া সম্পর্কে।

৫. নীচ প্রকৃতির হিংসুক ব্যক্তি বৈশিষ্ট্য সম্পর্কে।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. সুভার প্রকৃত নাম কী?

২. প্রতাপের প্রধান শখ কী?

৩. সুভা কীসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন?

৪. সুভার গ্রামের নাম কী?

৫. ‘অনিমেষ’ শব্দের অর্থ কী?

৬. সুভা জলকুমারী হলে কী করত?

৭.’শুক্লাদ্বাদশী’ অর্থ কী?

৮.সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

৯. ‘কিশলয়’ অর্থ কী?

১০. সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?

১১. সুভা দিনে কয়বার গোয়ালঘরে যেত?

১২. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান?

১৩. সুতা কখন নদীর তীরে এসে বসে?

১৪. সুভার বাবার নাম কী?

১৫. প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন?

১৬. সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?

১৭. ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝতো?

১৮. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?

১৯. সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. বাণীকন্ঠের পরিবারকে একঘরে করবে এমন জনরব শোনা যায় কেন?

২. প্রতাপের প্রতি তার বাবা-মায়ের নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখ।

৩. মাতা সুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করে কেন?

৪. সুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? বুঝিয়ে লেখ।

৫. ‘প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়’- ব্যাখ্যা করো।

৬. সুভার পিতা-মাতা চিন্তিত হয়ে পড়লেন কেন?

৭. সুভা কলকাতায় যেতে চায় না কেন?

৮. সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল কেন?

৯. সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা করো।

১০. সুভাকে সুভার মা নিজের ত্রুটিস্বরূপ দেখতেন কেন?

১১. ‘সুভা’ গল্পে ‘গ্রামলক্ষী স্রোতস্বিনী’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

১২. সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন? ব্যাখ্যা করো।

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. বাক্প্রতিবন্ধীদের সঙ্গে প্রকৃতি ও জীবজন্তুর সম্পর্কের স্বরূপ।

২. প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের অবহেলার স্বরূপ।

৩. প্রতিবন্ধীদের জীবন সংগ্রামের স্বরূপ।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. বিশিষ্ট অভিজাত সভ্যতা কোনটি?

২. ‘ডেমোক্রেসি’ অর্থ কী?

৩. ‘পদচারণ’ কার লেখা?

৪. কী ছাড়া সাহিত্যচর্চার উপায়ন্তর নেই?

৫.শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?

৬.যথার্থ গুরুর কাজ কী?

৭.সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?

৮.যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার?

৯. ‘কেতাবি’ অর্থ কী?

১০. কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন?

১১. ‘ডাড়েও ভবানী’ অর্থ কী?

১২. কোন দান গ্রহণসাপেক্ষ?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. ‘আমাদের ভুল-কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো’- মানে কী?

২. ‘France was saved by her idlers’- বাংলায় ব্যাখ্যা করো।

৩. ‘স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল’- কেন? ব্যাখ্যা করো।

৪. ‘শুরু উত্তরসাধক মাত্র’- বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?

৫. আমাদের স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ কেন?

৬. সাহিত্যের রস উপভোগ করতে আমরা প্রস্তুত নই কেন?

৭. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দিয়েছেন কেন? বুঝিয়ে লেখ।

৮. লাইব্রেরিকে লেখক মনের হাসপাতাল বলেছেন কেন? বুঝিয়ে লেখ।

৯. আমরা জাত হিসেবে শৌখিন নই কেন? বুঝিয়ে লেখ।

১০. ‘দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না।’- বুঝিয়ে লেখ।

১১. সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না কেন?

১২. মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না কেন? বুঝিয়ে লেখ।

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা।

২.বই পড়ার আনন্দ ও এর প্রয়োজনীয়তা।

৩. সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব।

৪. আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার স্বরূপ।

৫. স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১.অপুর দিদির নাম কী?

২.’আম-আঁটির ভেঁপু” শীর্ষক গল্পটির রচয়িতা কে?

৩. আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?

৪.হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?

৫. হরিহর কোথায় তাগাদায় গিয়েছিল?

৬. সর্বজয়াকে কে টাকার জন্য তাগাদা দিচ্ছে?

৭.’আম-আঁটির ভেঁপু” গল্পটির উৎস কী?

৮. হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?

৯. অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশিটির দাম কত?

১০. দুর্গার বয়স কত?

১১. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?

১২. গরাদ কী?

১৩. কালমেঘ কী?

১৪. ‘পিজরাপোলের আসামি কী?

১৫. অপুর খেলনা পিছলের দাম কত?

১৬. দুর্গা আঁচলে খুঁট খুলে কতগুলো রড়া ফলের বিচি বের করল?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. “এ গাঁয়ে তোমার আছে কী? শুধু ভিটে-মাটি কামড়ে পড়ে থাকা।”- সর্বজয়ার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো।

২. হরিহরের বসতভিটার আশপাশটা প্রকৃতির লীলাক্ষেত্র হয়ে উঠেছে কেন?

৩. ‘আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।’- সর্বজয়ার এ কথার কারণ কী? ব্যাখ্যা করো।

৪. “তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব।”- এ কথাটি বুঝিয়ে লেখ।

৫. “আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা”- বলতে কী বোঝানো হয়েছে?

৬. ‘হাবা একটা কোথাকার- যদি এতটুকু বুদ্ধি থাকে।’- কথাটি বুঝিয়ে লেখ।

৭. ‘আমার কাপড় যে বাসি’- অপু এ কথা কেন বলেছিল?

৮. হরিহর সদগোপদের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে রাজি হলো না কেন?

৯. ‘তখনি কি রাজি হতে আছে’- ব্যাখ্যা করো।

১০. মায়ের ডাক দুর্গার কানে গেলেও উত্তর দেওয়ার সুযোগ নেই কেন?

১১. ‘সত্য কথা প্রচার করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল’- ব্যাখ্যা করো। [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. শৈশবের চিরন্তন আনন্দ কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হয় না, বরং শাশ্বত সুন্দর।

২.হরিহর ও সর্বজয়ার চরম দারিদ্র্য ও ভোগান্তি।

৩. ভাই বোনের আনন্দময় সম্পর্ক।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১.’রাহী’ শব্দের অর্থ কী?

২.’ধী’ শব্দের অর্থ কী?

৩. সকলের মহাযাত্রা কার দিকে?

৪. কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইলা

৫. মহানবি (স.) কোথায় সত্য প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন?

৬. ‘পুলকদীপ্তি’ অর্থ কী?

৭. ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন

৮. ‘মানুষ মুহম্মদ (স.)’ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

৯. সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কী?

১০. ‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’- উক্তিটি কার?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. “বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

২. মহানবি (স.) কেন স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টকমুকুট পরিধান করেছিলেন?

৩. মহানবি (স.) মানুষের একজন হয়েও দুর্লভ কেন? বুঝিয়ে লেখ।

৪. মহামতি আবু বকর (রা.) গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়ালেন কেন?

৫. “কেহবা পাগলে মতো কাণ্ড শুরু করে।” – কেন?

৬. মহানবি (স.) পৌত্তলিকদের দেওয়া ধনসম্পদ ও সুন্দরী রমণীর প্রলোভন গ্রহণ করেননি কেন?

৭. বৃদ্ধ হজরত আবুবকর সিদ্দিক (রা.) মূর্ছিত মুসলিমকে কোন কথাটি বুঝাইয়া দিলেন?

৮. তায়েফে মহানবি (স.) কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন?

৯. “মুহম্মদ (স.) রাসুল বৈ আর কিছু নন”- বলতে কী বোঝানো হয়েছে?

১০. ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।’- কথাটি বুঝিয়ে লেখ।

১১. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো’- এ কথা কেন বলা হয়েছে?

১২. মানুষের একজন হইয়াও হজরত মুহম্মদ (স.) দুর্লভ কেন?

১৩. হজরতের মৃত্যুর পরে মহামতি আবু বকর (রা.) কীভাবে জনতাকে শান্ত করেছিলেন?

১৪. রাসুলুল্লাহ (স.)- এর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সাজিয়ে লেখ।

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. মানুষ মুহম্মদ (স.) সম্পর্কিত গুণাবলি।

২.হজরত মুহম্মদ (স.)- এর জীবনাদর্শে অনুপ্রাণিত।

[ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. কীসের হাওয়া ভালো?

২. “নিমের হাওয়া ভালো, থাক, কেটো না।”- কারা বলে?

৩. ‘শিলে পেষা’ অর্থ কী?

৪. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

৫. ‘কবিরাজ’ অর্থ কী?

৬. কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?

৭. কে মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে থাকে?

৮. নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন?

৯. চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি?

১০. বনফুলের প্রকৃত নাম কী?

১১. নিমগাছ কোন রোগের মহৌষধ?

১২. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?

১৩. কবিরাজ কে?

১৪. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি কী?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. ‘কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ’ কেন?

২. “একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।” – বুঝিয়ে লেখ।

৩. “সে আর-এক আবর্জনা” বলতে কী বোঝানো হয়েছে?

৪. “শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ- সে আর এক আবর্জনা।” – ব্যাখ্যা করো।

৫. “কবিরাজ নয়, কবি”- ব্যাখ্যা করো।

৬. নিমগাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন?

৭. ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না’- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

৮. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?

৯. নতুন লোকটি নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কেন?

১০. ‘শিকড় অনেক দূরে চলে গেছে’- এ কথা কেন বলা হয়েছে?

১১. নিমগাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইল? বুঝিয়ে লেখ।

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. নারী ও নারীর মর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশের স্বরূপ।

২. নিমগাছের নিঃস্বার্থ উপকারী দিক সম্পর্কে ধারণা।

৩. নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির নমুনা।

৪. বাংলার গৃহকর্ম নিপুণা লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা ব্যাখ্যা।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে?

২. “অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়”-এ বোধটি কীসের পরিচায়ক?

৩. কীসের নিগড়ে সকলে বন্দি?

৪. ‘হামেশা’ শব্দের অর্থ কী?

৫. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?

৬. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?

৭. মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কীসের প্রকাশ ঘটেছে?

৮. জ্ঞান পরিবেশন কীসের উপায়?

৯. ক্ষুৎপিপাসা কী?

১০. ধনী-দরিদ্র সকলের অন্তরে কী ধ্বনি উত্থিত হচ্ছে?

১১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

১২. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই কোনটি?

১৩. ‘লেফাফাদুরপ্তি’ শব্দের অর্থ কী?

১৪. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?

১৫. শিক্ষার আসল কাজ কী?

১৬. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি লেখকের কোন প্রবন্ধের অংশবিশেষ?

১৭. কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলা হয়েছে?

১৮. ফতুর কী?

১৯. লোভের ফলে মানুষের কীসের মৃত্যু ঘটে?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. মানবজীবনের উন্নয়নে শিক্ষার পাশাপাশি সুশৃঙ্খল সমাজব্যবস্থার প্রয়োজন কেন?

২. লেখক ‘নিচের থেকে ঠেলা’ বলতে কী বুঝিয়েছিলেন?

৩. মানব মুক্তির প্রয়োজন কেন?

৪. ক্ষুৎপিপাসায় তৃপ্তির প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা করো।

৫. মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

৬. কখন হাঁটার আনন্দ উপভোগ করা যায় না?

৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে অপ্রয়োজনের দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়ে।ে কেন? ব্যাখ্যা করো।

৮. শুধু সমাজব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব নয় কেন?

৯. ‘প্রাণিত্বের বাঁধন’ থেকে মুক্তি পাওয়া বলতে লেখক কী বুঝিয়েছেন?

১০. “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়”- ব্যাখ্যা করো।

১১. ‘অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়’- কথাটি বুঝিয়ে লেখ।

১২. মানব মুক্তির প্রয়োজন কেন?

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. শিক্ষার আসল উদ্দেশ্য অর্থ উপার্জন নয়, মূল্যবোধ সৃষ্টি ।

২. শিক্ষার মারফতে মনুষ্যত্বলোকে পৌঁছানোর একমাত্র বাধা লোভ।

[ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. কাবুল থেকে খাজামোল্লা গ্রাম কত দূর?

২. ‘রুজ’ কী?

৩. আবদুর রহমান কার মতো লেখকের মুশকিল-আসান করবে?

৪. বরফ আসে কোথা থেকে?

৫. লেখকের ভাষ্যমতে ইংল্যান্ডে মাত্র একবার কে আঁতাৎ হয়েছিল?

৬. আবদুর রহমান কেমন ভাবে লেখকের দিকে তাকান?

৭. কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?

৮. ‘ব্রহ্মরদ্ধ’ শব্দটির অর্থ কী?

৯. ‘হরফন-মৌলা’ অর্থ কী?

১০. ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?

১১. ‘বন্ধু’ শব্দের অর্থ কী?

১২. পানশির কোথায় অবস্থিত?

১৩. লেখক কাবুলের কোন গ্রামে নতুন বাসস্থান গড়েন?

১৪. ‘বারকোশ’ কী?

১৫. আব্দুর রহমানের উচ্চতা কত?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. আবদুর রহমানকে সকল কাজের কাজি বলা হয় কেন?

২. ‘শীতকালটা আমি পানশিরেই কাটাব’- বুঝিয়ে লেখ।

৩. আবদুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলেছিল কেন? ব্যাখ্যা করে।

৪. লেখক ‘থ’ হয়ে দাঁড়িয়ে রইলেন কেন?

৫. ‘পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি’- বলতে কী বোঝানো হয়েছে?

৬. ‘কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। তার একটি আবদুর রহমান কেন বলেছেন?

৭. ‘একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন’- কথাটি ব্যাখ্যা করো।

৮. লেখক আবদুর রহমানের ঠোঁট দুটি দেখতে পেলেন না কেন?

৯. ‘রাত দুটোয় খাবার জুটতেও পারে’- লেখক এরূপ ভেবেছেন কেন?

১০. ‘কার গোয়াল, কে দেয় ছুঁয়ে’ বলতে কী বোঝানো হয়েছে?

১১. আফগানিস্তানে কোন ধরনের সংস্কার আছে? ব্যাখ্যা করো।

১২. লেখক আবদুর রহমানকে ‘হরফন-মৌলা’ বলেছেন কেন?

১৩. আবদুর রহমানের শারীরিক গঠন ও সৌন্দর্য বর্ণনা করো।

১৪. “এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে- এক এক দা ফেলাতে একশটা বেমারি বেরিয়ে যাবে।” ব্যাখ্যা করো।

১৫. লেখককে আবদুর রহমান সাত দিন ধরে জানালার কাছে বসে থাকা বলেছে কেন?

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. ভ্রমণের মাধ্যমে শিক্ষালাভ এবং দৃষ্টি ভঙ্গির প্রসার।

২. দেশ-বিদেশ ভ্রমণে আগ্রহী।

৩. আফগানিস্তানের পরিবেশ।

৪. আফগানিস্তান মানুষের সহজ সরল জীবনাচরণ ও বিচিত্র খাদ্য।

৫. আফগানদের স্বদেশপ্রেম ও অতিথিপরায়ণতা।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের শুরুতে কাকে ফিরে পাওয়ার কথা বলা হয়েছে?

২. গল্পকথকের মতে অন্ধকারে কাকে দেখলে গা শিউরে উঠে?

৩. কারা তপুর শ্বাসপ্রশ্বাসের খবর রাখতো?

৪. তপুর মা ও বউকে খবর দিতে কে গিয়েছিল?

৫. রাহাত তপুর মা ও বউ সম্পর্কে কী খবর এনেছিল?

৬. তপুর মাকে না পাওয়ার কারণ কী?

৭. তপুর জন্য গড়াগড়ি দিয়ে কে কান্না করেছিল?

৮. গল্পকথকের রক্ত হিম হয়ে আসে কাকে দেখে?

৯. মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কত দিন পরে তপু বিয়ে করেছিল?

১০. ‘একুশের গল্প’ নামক ছোটগল্প অনুসারে গল্পের রাজা কে?

১১. তপুর ডান পা অপেক্ষা বা পা কয় ইঞ্চি ছোট ছিল?

১২. গল্পকথক বিকেলে কোথায় বেড়াতে যেতেন?

১৩. তপুদের তিনজনের মধ্যে মিছিলে শ্লোগান দিচ্ছিল কে?

১৪. ভাষা আন্দোলনের মিছিলে তপুর হাতে কী ছিল?

১৫. তপুর হাতের প্লাকার্ডে কী লেখা ছিল?

১৬. তপুকে লুটিয়ে পড়তে দেখে কে আর্তনাদ করে ওঠে?

১৭. “তপু না মরে আমি মরলেই ভালো হতো।”- কার উক্তি?

১৮. তপুর কপালে গুলি লাগার পর কয় বছর কেটে গেছে?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. তপুর মা আর বউকে কোন খবর জানানোর জন্য রাহাতকে পাঠানো হয় বুঝিয়ে দাও।

২. “রাহাত বলল, ওর মা মারা গেছে।” কার মা মারা গেছে? ব্যাখ্যা করো।

৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রাহাত মুখ বাঁকাল কেন? ব্যাখ্যা করো।

৪. “সে কি। এর মধ্যে বিয়ে করে ফেলল মেয়েটা?” উক্তিটির ব্যাখ্যা দাও।

৫. “এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর।” কার মিলিটারিতে যাওয়া শখ ছিল? ব্যাখ্যা করো।

৬. ‘একুশের গল্প’ নামক ছোট গল্পে তপুকে ‘গল্পের রাজা’ বলা হয়েছে কেনা

৭. তপুর ডাক্তারি পড়ার কারণ কী ছিল? ব্যাখ্যা করো।

৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের রুমমেটদের সঙ্গে তপুর সম্পর্ক ব্যাখ্যা করে।

৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্প অবলম্বনে একুশে ফেব্রুয়ারির দৃশ্যা ব্যাখ্যা করো।

১০. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের তপু কোন ঘটনায় কীভাবে চিরতরে হারিয়ে গিয়েছিল? ব্যাখ্যা করো।

১১. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা কীভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

 [ সৃজনশীলের নং প্রশ্নের জন্য ]

১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ সম্পর্কে।

২.বাংলা ভাষার ন্যায্য দাবি আদায়ে ছাত্রদের অগ্রণী ভূমিকা এবং দাবি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার সম্পর্কে।

৩.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়ে সহপাঠী বন্ধুদের মাঝে অম্লান হয়ে থাকা সম্পর্কে।

৪. জাতির কল্যাণে ও জনমানুষের স্বার্থে জীবন উৎসর্গকারীর মৃত্যু নেই- এই শাশ্বত সত্য সম্পর্কে।

৫.বছর প্রতি টান সম্পর্কে।

৬.সন্তানের প্রতি মায়ের ভালোবাসা।

পদ্যাংশ

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১.’কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা কে?

২.’কপোতাক্ষ নদ’ সাগরকে কী দেয়া

৩.সনেটের কোন অংশে ভাবের প্রবর্তনা থাকে?

৪.সনেট-এর বাংলা প্রতিশব্দ কী?

৫. মাইকেল মধুসুদন দত্তের অমর কীর্তি কী?

৬. বহু দেশে কবি কী দেখেছেন?

৭. সব সময় কবির কার কথা মনে পড়ে?

৮. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

৯. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?

১০.মাইকেল মধুসুদন দত্ত কয়টি প্রহসন রচনা করেছেন?

১১. ‘বঙ্গজ অন’ যারা কাদের বোঝানো হয়েছে?

১২. কপোতাক্ষ নদকে কবি কী বলে সম্বোধন করেছেন?

১৩. ‘বিরলে’ অর্থ কী?

১৪. সনেটের ফটকে কী থাকে?

১৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিলবিন্যাস কী?

১৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

১৭. অষ্টক কী?

১৮. সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কীভাবে কান জুড়িয়েছেন?

২. ‘নিশার স্বপন’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

৩. “জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে”- চরণটি ব্যাখ্যা করো।

৪. “কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে” বলতে কী বোঝানো হয়েছে?

৫. ‘বারি-রূপ কর’ বলতে কী বোঝানো হয়েছে।

৬. দুগ্ধ-প্রোতোরূপী তুমি জন্মভূমি-শুনে”- বলতে কী বোঝানো হয়েছে।

৭. কপোতাক্ষ নদকে দুগ্ধপ্রোতোরূপী বলার কারণ ব্যাখ্যা করো।

৮. ‘প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি’- এর দ্বারা বোঝানো হয়েছে?

৯. কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন?

১০.’লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে চরণটি ব্যাখ্যা করো।

১১.’আর কি হে হবে দেখা?- কবির এ সংশয়ের কারণ কী? ব্যাখ্যা করো।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১.’জীবন বিনিময় কবিতার কবি কে?

২. ‘জীবন বিনিময়’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

৩. ‘নিদ’ শব্দের অর্থ কী?

৪. ‘সুপ্তিমগ্ন’ শব্দের অর্থ কী?

৫. কীসের নিকট মরণের পরাজয় ঘটে।

৬. ‘জীবন বিনিময়’ কবিতায় কোনটিকে ‘সবচেয়ে শ্রেষ্ঠ ধন’ বলা হয়েছে?

৭. কার পরামর্শে বাদশাজাদা সুস্থ হয়ে ওঠেন

৮. বাদশার শ্রেষ্ঠ ধন দান করার পরামর্শ কে দেন?

৯. বাদশা বাবরের চোখে ঘুম নেই কেন?

১০. হুমায়ুনের চারদিকে কী ঘনিয়ে আসছো

১১. বাদশা আল্লাহর কাছে কী প্রার্থনা করলেন?

১২. হৃষ্টচিত্তে বাবর কী গ্রহণ করেছিল?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. চিকিৎসকদের নীরবতা বাবরের বুকে শেলের মতো বিঁধে কেন?

২. দরবেশ বাদশাকে কী পরামর্শ দিয়েছিলেন?

৩. দরবেশের কথা শুনে বাদশা কী বলেছিলেন?

৪. দরবেশের কথায় রাজি হয়ে বাদশা কী করলেন?

[ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. খলিফা উমর (রা.) ইসলামের কততম খলিফা ছিলেন?

২.’নান্দী’ কথাটির মানে কী?

৩. কবি কাকে আখেরি নবির দক্ষিণ বাহু বলেছেন?

৪. খলিফা উমর (রা.) কেমন ঘরে থাকতেন?

৫. উমর ফারুক (রা.) কাকে মামুলি সেনায় পরিণত করেছেন?

৬. আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে?

৭. ইসলামকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

৮. খলিফা উমর (রা.) কাকে উটের পিঠে চড়তে আদেশ করেছিলেন?

৯. কবি কাকে ‘আমির-উল-মুমেনিন’ বলেছেন?

১০. ‘সাইমুম’ কী?

১১. উমর ফারুক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

১২. বীর মুসলিম সেনা দল কোনটি অবরোধ করে আছেন?

১৩. ‘ফারুক’ শব্দের অর্থ কী?

১৪. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রা

১৫. ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?

১৬. ‘মৃত্যুক্ষুধা’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?

১৭. ‘উমর ফারুক’ কবিতায় কবি গগণে মরুর শশী ওঠার কথা বলেছেন?

১৮. ‘উমর ফারুক’ কবিতায় কবি কাকে আখেরি নবির দক্ষিণ বাহু বলেছেন?

১৯. কবি কার গোরে কাঁদতে গিয়ে ফেরত আসেনা

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. ‘উমর ফারুক’ কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে।

২. হজরত উমর ফারুক (রা.)- এর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে।

৩. হজরত উমর (রা.)-এর মানবিকতা ও সাম্যবাদী মনোভাব সম্পর্কে।

৪.হজরত উমর (রা.)-এর ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে।

৫. খলিফা হিসেবে উমর (রা.)-এর কর্তৃত্ব সম্পর্কে। ৬. বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও উমর (রা.)-এর অতি সহজ-সরল জীবনযাপন সম্পর্কে।

[ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?

২. লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?

৩. ‘মাল্যবান’ গ্রন্থের লেখক কো

৪. নক্ষত্রের তরে কে স্বপ্ন দেখবে?

৫. কী ছাই হয়ে গেছে?

৬. পৃথিবীর কোন সভ্যতাটি খুলো হয়ে গেছে?

৭. নৌকাগুলো কোথায় এসে লেগেছে?

৮. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কী?

৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় উল্লেখিত দুটি সভ্যতার নাম কী?

১০. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১.রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতির টিকে থাকা সম্পর্কে।

২. মানুষের স্বপ্ন পূরণে প্রকৃতির অফুরন্ত দান। ৩. নশ্বর মানবজীবনে অবিনশ্বর প্রকৃতির চেতনাপ্রবাহ।

[ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. কবি ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা কী ছিল?

২.’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

৩. নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার কে আনে?

৪. ভূষিত বনের সঙ্গে কে জেগে ওঠে?

৫. ‘বৃষ্টি’ কবিতায় ‘সওয়ার’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

৬. ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন?

৭. ‘বিদ্যুৎ-রূপসী পরী’ কোথায় সওয়ার হয়েছে।

৮. রুক্ষ মাঠ কীসের সুর শোনে?

৯. ‘বৃষ্টি’ কবিতায় আকাশটি কেমন?

১০. বৃষ্টি কোথায় এসেছে!

১১. কবি কার জন্য বহু প্রতীক্ষা করেছেন?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. বর্ষা এবং বাংলাদেশের বর্ষাপ্রকৃতি সম্পর্কে।

২. প্রকৃতিতে সতেজতা ফিরিয়ে আনতে বৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে।

৩. বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা এবং মানবমনে তার প্রভাব সম্পর্কে।

৪. প্রকৃতির স্নিগ্ধ-কোমল রূপ ফিরিয়ে আনতে বৃষ্টির অবদান সম্পর্কে।

৫. তৃষ্ণাকাতর মাঠ-ঘাটে ও বনে বৃষ্টি কীভাবে প্রাণের জোয়ার আনে সেটি সম্পর্কে

৬. বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষের মনের অবস্থা এবং প্রিয়জনের পথ চেয়ে থাকা সম্পর্কে।

৭. বৃষ্টি কীভাবে নিঃসঙ্গ মানুষের জীবনস্মৃতি হয়ে ভেসে ওঠে সেটি সম্পর্কে।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির চিরচেনা স্বজন কে?

২. কবি কীরূপ নদীর মুগ্ধ এক অবোধ বালক

৩. “তার ক্লান্ত চোখের আঁধার”- কারা

৪. কবি কোন দেশি পথিক নন?

৫. কবি আহসান হাবীব-এর হাতের স্পর্শ কোথায় লেগে আছে?

৬. ‘আমি কোনো আগন্তুক নই’- কবিতায় কোন মাসের উল্লেখ আছে?

৭. আহসান হাবীবের কবিতায় কোন দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে?

৮. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

৯. অকাল বার্ধক্যে নত কে?

১০. কবি তাঁর স্বদেশে থাকেন কোন নিয়মে?

১১. মুগ্ধ এক অবোধ বালক কে?

১২. গৃহে এসেছে এমন ব্যক্তি বা আগন্তুককে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কী বলা হয়েছে?

১৩. ‘নিশিন্দা’ কী?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচারের স্মৃতি। ২. স্বাধীনতার প্রতি বাঙালির প্রত্যাশা বা আকাঙ্ক্ষা।

 [ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. ‘কালিদাস’ কোন ভাষার শ্রেষ্ঠ কবি?

২.’লোক লোকান্তর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

৩. ‘সোনালি কাবিন’ আল মাহমুদ রচিত কী ধরনের গ্রন্থ?

৪. কবি আল মাহমুদের কবিতায় কোন শব্দের সুনিপুণ প্রয়োগ লক্ষ করা যায়

৫. ‘বোশেখ’ কবিতায় বাংলাদেশের পরাক্রমশালী মাস কোনটি?

৬.ঋতুপরিক্রমায় বৈশাখ বারবার কী রূপে আবির্ভূত হয়?

৭. ‘অদরকারি অর্থ কী?

৮. বৈশাখী বাতাসে কীসের ঝাঁক ভেঙে যায়?

৯.টেলিগ্রাফের থামগুলোকে কে নুইয়ে দেয়া

১০. বাতাসে বেগুন পাতার বাসা ছিঁড়ে যায় কাদের?

১১. বাতাস কার ভাতের হাঁড়ি উল্টে ফেলে দেয়া

১২. কবিতায় বাতাস কার ঘর উড়িয়ে দিয়ে মজা পায়?

১৩. কবি কোথায় মহাবীর হনুমানের কীর্তিগাথা পড়েছেন?

১৪.’বোশেখ’ কবিতায় কাকে নিষ্ঠুর বলা হয়েছে?

১৫. বাতাস কার ঘরের খুঁটি উড়িয়ে নিল?

১৬. লোক ঠকিয়ে মানুষ কী গড়ে?

 [ অনুধাবনমূলক প্রশ্ন ]

১. বৈশাখী ঝড়ের অসীম ক্ষমতা সম্পর্কে।

২. কালবৈশাখী ঝড়ের রুদ্র ও সর্বনাশা রূপ উপলব্ধি।

৩. ঝড়ে জনজীবন কীভাবে বিপর্যন্ত হয় সেটি সম্পর্কে।

৪. দরিদ্র মানুষের অসহায়ত্বকে উপলব্ধি।

৫. শোষকরা কীভাবে দরিদ্রদের শোষণ ও বঞ্চনা করে সেটি সম্পর্কে।

[ জ্ঞানমূলক প্রশ্ন ]

১. জলপাই রঙের ট্যাঙ্ক কীসের মতো চিৎকার করল?

২. থুথুড়ে বুড়োর চোখের নিচে কী ছিল?

৩. অধীর আগ্রহে সবাই বসে আছে কীসের প্রতীক্ষায়?

৪. জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?

৫. কার সিঁথির সিঁদুর মুছে গেলা

৬. ‘খাণ্ডবদাহন’ শব্দের অর্থ কী?

৭. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।

৮.শূন্য থালা হাতে পথের ধারে কে বসে ছিল।

৯. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?

১০. রাইফেল কাঁধে তেঞ্জি তরুণ কোথায় ঘুরে বেড়ায়?

১১. মেঘনা নদীর দক্ষ মাঝির নাম কী?

১২. তেজি তরুণের পদভরে কী হতে চলেছে।

১৩. স্বাধীনতার জন্য কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে?

১৪. অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিলা

উপন্যাস – ১৯৭১

১.অনুকা মীর আলির উপর বিরক্ত হয় কেন? ব্যাখ্যা করো।

২. মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিলেন? বুঝিয়ে লেখ।

৩. খুনের বিচার করতে মেজর এজাজের আগ্রহের কারণ কী?

৪. বদিউজ্জামানের লুকিয়ে থাকার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো ।

৫. বদিউজ্জামানের মধ্যে কীভাবে পরিবারের প্রতি মমত্ববোধের প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও।

৬. জয়নাল মিয়া কে? তাকে নীলগঞ্জের মানুষ সহ্য করত কেন?

৭. রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকেরা অহংকার করে কেন?

৮. জয়নাল মিয়াকে সবাই সহ্য করে কেন?

৯. বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়ে ছিলো? তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো।

১০. ‘সংসারের আয়-উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে।’- ‘১৯৭১’ উপন্যাসে এ কথাটি কেন বলা হয়েছে?

১১. “স্থানীয় লোকদের খুব অহংকার একে নিয়ে।”- কার সম্পর্কে এবং ে কথা বলা হয়েছে?

১২. সেনবাড়িতে ডাকাত আসার কথা নয় কেন? বুঝিয়ে লেখ।

১৩. “বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে” বলছে বোঝানো হয়েছে?

১৪. মেজর এজাজ আজিজ মাস্টারকে প্রথম দিকে বিশেষ খাতির করে ব্যাখ্যা করো।

১৫. “চিত্রা বুড়ি রাতে একনাগাড়ে কখনো ঘুমায় না”- কেন বর্ণনা করো।

১৬. আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

১৭. “মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।”- এ উক্তিটি উক্তিটির কারণ বুঝিয়ে লেখ। ১৮. মীর আলির অসহায়ত্ব কীভাবে যুদ্ধকে ছাপিয়ে যায়? ব্যাখ্যা করো।

১. ১৯৭১’ উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও।

২. রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়নে কীভাবে কাহিনীর গতি প্রভাবিত করেছে তা বিশ্লেষণ করো।

৩. রফিক একটি দ্বিমুখী চরিত্র।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

৪. “অপমানের চেয়ে মানুষ মৃত্যুকে শ্রেয় মনে করে।”- উক্তিটির সত্যতা যাচাই কর

৫. “নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি”- ব্যাখ্যা কর

৬.অপমানের চেয়ে মানুষ মৃত্যুকে শ্রেয় মনে করে।”- আজিজ মান এরূপ উপলব্ধি উপন্যাসে কতটুকু দৃশ্যমান হয়েছে তা বর্ণনা করো ।

৭. “কৈবর্তরা আসলে মুক্তিযুদ্ধকালীন মুক্তিকামী মানুষেরই প্রতিষ্ঠ ‘১৯৭১’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

৮. “দেশপ্রেমের চেতনা লুকিয়ে রাখা যায় না”- ‘১৯৭১’ উপন্যাসের চরিত্রের আলোকে মন্তব্যটির সত্যতা নিরূপণ করো।

৯. ‘১৯৭১’ উপন্যাস অবলম্বনে মীর আলি চরিত্রটি বিশ্লেষণ করো।

১০.’১৯৭১’ উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও।

১১. ’১৯৭১’ উপন্যাস অবলম্বনে আজিজ মাস্টার চরিত্রটি সম্পর্কে আলোচনা কর

১২. পাকিস্তানি বাহিনীর আগমন নীলগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করে? ‘১৯৭১’ উপন্যাসে তোমার পঠিত অংশটুকুর আ বর্ণনা করো।

১৩. ‘১৯৭১’ উপন্যাসের তোমার পঠিত অংশটুকুর আলোকে কৈবর্তা পরিচয় দাও।

১৪. ‘১৯৭১’ উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের দুইজন বিদেশি বাসিন্দার। পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের চিত্র তোমার পঠিত অর্ণ আলোকে বর্ণনা করো।

১৫. “এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র”- ‘১৯৭১’ উপন্যাস অবলম্বনে কা সত্যতা যাচাই করো।

১৬. রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়? তোমার পক্ষে যুক্তি দাও ৷

১৭. “অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে করেছিল।” ‘১৯৭১’ উপন্যাস থেকে চরিত্রের উদাহরণের ম প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

১৮. “দেশপ্রেমের চেতনা লুকিয়ে রাখা যায় না, তা প্রকাশ পায়।“ উপন্যাসের রফিক চরিত্র সম্পর্কে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ১৯. “অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেন। ‘১৯৭১’ উপন্যাস থেকে তিনটি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা

SSC Bangla 1st Paper Suggestion All Boards

Exams are held in different questions in each board. However, the same syllabus is followed in all boards. Students of all boards can follow our suggestion.

This suggestion has been prepared by analyzing the previous year’s question papers of all boards and evaluating the questions of the country’s renowned schools. This suggestion has been prepared by experienced teachers of the country’s top schools, which if followed, a student can get good results in the exam.

We have prepared SSC Bangla suggestion in PDF format for this year’s SSC candidates. If you collect the PDF of this suggestion, you can read it anytime. You will not need any internet connection for this.

SSC English 1st Paper Suggestion 2026 PDF

SSC English 2nd Paper Suggestion 2026 PDF

SSC Bangla 1st Paper Suggestion PDF

Students can study the SSC Bangla First Paper Book in PDF format. You will feel more at ease studying the Bangla first paper as a result. However, you should concentrate mostly on the Bangla first paper book for the SSC. Textbooks are your primary resource, but you can also seek assistance from other sources if you can. It will increase your knowledge base.

Download Suggestion 2026 PDF

Download Suggestion PDF

SSC Bangla 1st Paper Mark Distribution

The syllabus is updated annually. Before, students had to write a theoretical paper worth 100 points. However, students must now write 70% of their answers and 30% of their MCQs. Students must respond to 30 multiple-choice questions. We cannot declare with pride that this is the SSC Syllabus 2026 for the Bangle first paper. In the future, it might be altered. 

Students in Bangladesh and India must therefore carefully examine the syllabus. The syllabus for 2026 consists of 30 multiple-choice questions (one mark each) and 70% dramatic questions (7 questions, 10 marks each). 

Conclusion

You should also look for more questions from other sources and attempt to answer them all on your own, since the suggestions are not the only likely questions; there are others that can be answered outside of them. Your degree of confidence will rise steadily over time. 

This will assist you in being completely common, and you can anticipate having responses to your Bssc bangla 1st paper suggestion 2026 that are well decorated. We wish you luck in achieving your ultimate goal so that you can contribute to the advancement of your nation and be a decent citizen.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *